Skip to content
Practical AI Guides, Reviews & Tutorials Saturday, 12 September 2026

OpenClaw ইনস্টল গাইড: ধাপে ধাপে নিজের AI এজেন্ট চালু করুন

আগের পোস্টে ব্যাখ্যা করেছি OpenClaw কী এবং কীভাবে কাজ করে। এবার হাতে-কলমে: ধাপে ধাপে ইনস্টল করে Telegram দিয়ে নিজের AI এজেন্ট চালু করবো। পুরো কাজে ১৫–৩০ মিনিট লাগবে।

যা যা লাগবে

একটি আলাদা মেশিন — VPS (যেমন Hostinger, DigitalOcean), পুরনো ল্যাপটপ, বা Raspberry Pi। ২ CPU / ৪–৮ GB RAM যথেষ্ট। সতর্কতা: আপনার মূল কাজের কম্পিউটারে ইনস্টল করবেন না — এজেন্টের ফাইল অ্যাক্সেস থাকে, তাই আলাদা/আইসোলেটেড মেশিনই নিরাপদ। এছাড়া লাগবে Node.js 22 বা তার উপরের ভার্সন, আর একটি AI API key (Anthropic, OpenAI, Google Gemini — অথবা Ollama দিয়ে ফ্রি লোকাল মডেল)।

ধাপ ১: Node.js ইনস্টল

curl -o- https://raw.githubusercontent.com/nvm-sh/nvm/v0.40.0/install.sh | bash
source ~/.bashrc
nvm install 22
nvm use 22
node -v   # ভার্সন চেক করুন

ধাপ ২: OpenClaw ইনস্টল

সবচেয়ে সহজ পথ হলো অফিসিয়াল ইনস্টলার স্ক্রিপ্ট — এটি আপনার OS শনাক্ত করে, দরকার হলে Node ইনস্টল করে, তারপর OpenClaw বসিয়ে onboarding চালু করে দেয়:

curl -fsSL https://openclaw.ai/install.sh | bash

ধাপ ৩: Onboarding — গাইডেড সেটআপ

openclaw onboard --install-daemon

এই কমান্ড একটি ধাপে-ধাপে উইজার্ড চালু করবে। এখানে আপনি: সিকিউরিটি সতর্কবার্তা পড়ে সম্মতি দেবেন (অবশ্যই পড়ুন!), AI provider বেছে নেবেন এবং API key দেবেন, ওয়ার্কস্পেস লোকেশন ঠিক করবেন, আর কোন চ্যাট চ্যানেল যুক্ত করবেন তা বাছবেন। --install-daemon ফ্ল্যাগটি নিশ্চিত করে যে মেশিন রিস্টার্ট হলেও OpenClaw ব্যাকগ্রাউন্ডে নিজে থেকেই চালু হবে। টার্মিনালে নেভিগেশনের জন্য: অ্যারো কি দিয়ে উপরে-নিচে যান, স্পেসবার দিয়ে সিলেক্ট করুন, Enter দিয়ে সাবমিট করুন।

ধাপ ৪: Telegram যুক্ত করা

নতুনদের জন্য Telegram-ই সবচেয়ে সহজ চ্যানেল। Telegram-এ @BotFather খুঁজে বের করুন (নীল টিকচিহ্নওয়ালা অফিসিয়ালটি), তারপর /newbot কমান্ড পাঠান। একটি নাম আর ইউজারনেম দিন (ইউজারনেম অবশ্যই bot দিয়ে শেষ হতে হবে)। BotFather আপনাকে একটি API token দেবে — সেটি কপি করে onboarding-এ (বা কনফিগে) বসিয়ে দিন। ব্যস! এখন Telegram-এ আপনার বটকে মেসেজ পাঠান — উত্তর আসবে আপনার নিজের সার্ভার থেকে।

ধাপ ৫: যাচাই করুন সব ঠিক আছে কি না

openclaw --version        # CLI কাজ করছে কি না
openclaw doctor           # কনফিগে সমস্যা আছে কি না
openclaw gateway status   # Gateway চলছে কি না

আমার অভিজ্ঞতা থেকে কিছু জরুরি টিপস

কনফিগ ফাইল সাবধানে: openclaw.json-এ ভুল JSON থাকলে পুরো এজেন্ট বসে যেতে পারে। যেকোনো পরিবর্তনের পর রিস্টার্টের আগে python3 -m json.tool openclaw.json দিয়ে ভ্যালিডেট করুন, আর কাজ করা কনফিগের একটি ব্যাকআপ কপি রাখুন। ফ্রি টিয়ার যাচাই করুন: কিছু ফ্রি মডেলের context window এজেন্টের কাজের জন্য যথেষ্ট নয় — প্রাইমারি মডেলের সাথে এক-দুটি fallback মডেল সেট করে রাখুন। Draft-approve নিয়ম: SOUL.md-তে লিখে দিন — ইমেইল পাঠানো বা গুরুত্বপূর্ণ কোনো write অপারেশনের আগে অবশ্যই আপনার অনুমোদন লাগবে। এই এক লাইনের নিয়মই আপনাকে বড় দুর্ঘটনা থেকে বাঁচাবে।

প্রশ্ন থাকলে কমেন্টে জানান, অথবা যোগাযোগ পেজে মেসেজ করুন। শুভ automation! 🦞

Mohammed Sajjad

Chief Accountant by day, automation builder by night. Building self-hosted AI tools, VBA macros, web design and Python apps that make finance work less painful.

Related entries

  1. No. 070 I’m an accountant. I built an Android app with AI. Here’s what actually took the time. · 4 min
  2. No. 068 AI got cheap while nobody was looking · 5 min
  3. No. 067 1,134 people who build AI just asked the government for a brake pedal · 5 min
  4. No. 066 An OpenAI test agent left its sandbox and hacked a real company. Nobody noticed for a week. · 6 min
  5. No. 065 10 AI Image Generators in 2026: What Each One Is Actually For · 11 min

Leave a note

Your email address will not be published. Required fields are marked *